ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহন ও প্রচারণা করায় ৩ আওয়ামীলীগ নেতাকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামীলীগ। তারা হলেন শিমুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আইনুল হক, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিমুলবাড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোঃ শরিফুল আলম মিয়া সোহেল ও উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক বড়ভিটা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোঃ খয়বর আলী মিয়া।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আতাউর রহমান শেখ ও সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী সরকার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।