• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাবি শিক্ষক হত্যায় আরো দু’জন গ্রেফতার

রাবি শিক্ষকসিসি নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার ঘটনায় আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নিহত শিক্ষকের গ্রামের বাড়ি জেলার বাগমারা উপজেলার তালঘড়িয়া ও খাজাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এরআগে এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমানকে আটক করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিন জনকে আটক করা হলো।
এবিষয়ে আরএমপির পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী তার নিজ গ্রামে একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু তার গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী গান বাজনা পছন্দ করতেন না। সেসময় তিনি গানের স্কুল প্রতিষ্ঠাতে বিরোধীতা করেন। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য রায়হান আলীকে (৩২) আটক করে নিয়ে আসা হয়েছে। অপর সন্দেহজন ভাজন হিসেবে শিক্ষকের পাশের গ্রামের খাজাপাড়ার মাদ্রাসা শিক্ষক মুনসুর রহমানকে (৪৮) আটক করা হয়েছে। বর্তমানে তাদের গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ