• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুস্তাফিজকে জাতীয় বীর বললেন প্রধানমন্ত্রী

ccnews-1ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান (মুস্তাফিজ) এর যাদুকরি পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন।

মঙ্গলবার ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভার প্রাক্কালে প্রধানমন্ত্রী আইপিএল ক্রিকেটে মুস্তাফিজের পারদর্শিতার প্রশংসা করেন। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক বৈঠক শেষে একথা জানান ।

পরিকল্পনা মন্ত্রী মুস্তাফিজের পারদর্শিতার জন্য প্রধানন্ত্রীর প্রশংসার উল্লেখ করে বলেন, ‘মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন, সম্মানিত করেছেন, আমাদেরকে প্রশংসিত করেছেন। ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন, সঙ্গে দু’টি উইকেট ও একটি মেডেন ওভার। এটা কখনো কল্পনা করা যায় না। বিশ্বের এমন বোলার আর নেই। আমি ৪০ বছর ক্রিকেট খেলার সঙ্গে সম্পৃক্ত। আমি হলফ করে বলতে পারি ওর (মুস্তাফিজ) মতো বোলার আর নেই। টি-টোয়েন্টি খেলায় এমন বোলিং ফিগার আর আসবে না। আমাদের দেশকে মুস্তাফিজ অনেক কিছু দিয়েছে। দোয়া করি মুস্তাফিজ যেন তার ফর্ম ধরে রাখতে পারে।

তিনি আরো বলেন, আইপিএল এ মুস্তাফিজ একমাত্র খেলেয়াড় যে বাংলা ভাষায় নিজের কথা ব্যক্ত করেছেন। এমন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুস্তাফিজ বাংলাদেশ ও আমাদের ভাষার মর্যাদা বিশ্বের বুকে বাড়িয়ে দিয়েছেন। মুস্তাফিজ যুব সমাজের প্রেরণা।

মুস্তাফিজকে নিয়ে রসিকতার সুরে মন্ত্রী বলেন, মুস্তাফিজ এখন আমার থেকে অনেক উপরে। যখন আমি আইসিসির সভাপতি ছিলাম তখন মুস্তাফিজের উপরে ছিলাম। এখন আমি আইসিসিতে নেই তাই মুস্তাফিজ অনেক উপরে চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ