• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সিসিটিভি ফুটেজে জুলহাজ-তনয়ের ‘খুনিরা’

11ঢাকা: রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দু’জনকে হত্যায় ‘জড়িতদের’ দেখা গেছে ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি)। সোমবার হত্যাকাণ্ডের পর ‘খুনিরা’ পালিয়ে যাওয়ার সময় পাশের একটি ভবনের সিসিটিভিতে তারা ধরা পড়েন।

সিসিটিভি ফুটেজে ছয়জনকে দৌড়ে যেতে দেখা যায়। তবে ক্লোজ সার্কিট ক্যামেরাটি দূরে থাকায় কারো চেহারা বোঝা যায়নি।

পুলিশ বলছে, ভিডিও ফুটেজে যাদের পালাতে দেখা গেছে তারাই জুলহাজ ও তনয়ের খুনি। ফুটেজটি খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার বিকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে (২৬)।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ