মাহবুবুল হক খান, দিনাজপুর: ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে। নিজ নিজ দলের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারী দল আওয়ামী লীগ ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। প্রার্থীরা হলেন- ১নং চেহেলগাজী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাসেম আলী, ২নং সুন্দরবন ইউনিয়নে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, ৩নং ফাজিল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ আলী, ৪নং শেখপুরা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার, ৫নং শশরা ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব মো. মজিবুর রহমান, ৬নং আউলিয়াপুর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল, ৭নং উথরাইল ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. এমদাদ সরকার, ৮নং শংকরপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইছাহাক চৌধুরী, ৯নং আস্করপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান এবং ১০নং কমলপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব।
অপরদিকে বিএনপি ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। প্রার্থীরা হলেন- ১নং চেহেলগাজী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আনিসুর রহমান বাদশা, ২নং সুন্দরবন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, ৩নং ফাজিল ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, ৪নং শেখপুরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম, ৫নং শশরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, ৬নং আউলিয়াপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, ৭নং উথরাইল ইউনিয়নে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমিন, ৮নং শংকরপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. মকবুল হোসেন, ৯নং আস্করপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক এবং ১০নং কমলপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজগর আলী।
উল্লেখ্য, পঞ্চম দফায় আগামী ২৮ মে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।