• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

রংপুরে বজ্রপাতে নিহত দুই

বজ্রপাতরংপুর : রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাবলুর রহমান জানান, কাফ্রিখাল ফেড়ারেশন বাজার এলাকার মৃত. আব্দুস সাত্তারের ছেলে মোজাম্মেল হক (৫০), খায়রুজ্জামানের ছেলে জাবেদ আলী (৪৮) এবং একই এলাকার সেরাজুল (৩০) ও তার স্ত্রী মুন্নী বেগম (২৫) মাঠে কাজ করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টিপাতের সময় আকষ্মিক বজ্রপাতে চার জনই গুরত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল ও জাবেদকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় সিরাজুল ও তার স্ত্রী মুন্নীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

কাফ্রিখাল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ