• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দৈনিক ভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ছে

শ্রমিকসিসি ডেস্ক: সরকারি কাজে নিয়োজিত বেসরকারি কর্মচারীদের দৈনিক বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি কর্মচারীদের বেতন বাড়ার পর এই উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন কাঠামোয় বেসরকারি কর্মচারীদের দৈনিক বেতন ৩০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত হতে পারে, যা আগে ছিল ২৫০ টাকা থেকে ৩০০ টাকা।

জানা গেছে, কাজের ধরন বিবেচনায় বিভিন্ন সরকারি দপ্তর/সংস্থায় আউটসোর্সিং ছাড়াও দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়ার প্রয়োজন হয়। এই শ্রমিকদের যেসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় তার মধ্যে পরিবেশ অধিদপ্তরে ৩০০ টাকায় রোজ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে ২৫৯ টাকায়, মৎস্য অধিদপ্তরে ২৬০ টাকায় (নিয়মিত শ্রমিক) আর ২৩০ টাকায় (অনিয়মিত শ্রমিক), খাদ্য অধিদপ্তরে ২৫০ টাকায়, সিজিএ কার্যালয়ে ২৫৯ টাকায়, কৃষি ফার্মে ৩০০ টাকায় (দক্ষ শ্রমিক) আর ২৬০ টাকায় (অদক্ষ শ্রমিক) এবং মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৩০০ টাকায় শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে।

অর্থ বিভাগের প্রস্তাব অনুযায়ী এখন থেকে প্রতিটি সংস্থায় বিভাগীয় শহর এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের জন্য ৪০০ টাকা আর অনিয়মিত অদক্ষ শ্রমিকদের জন্য ৩৫০ টাকা নির্ধারণ করা হচ্ছে।

একইভাবে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত দক্ষ শ্রমিকদের জন্য ৩৫০ টাকা আর অনিয়মিত অদক্ষ শ্রমিকদের জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের জন্য এই মজুরির হার ৩০০ টাকা থেকে ৫৪০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

অর্থ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকদের বর্তমান মজুরি কম হওয়ায় এসব কাজের জন্য লোক পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে সংশ্লিষ্ট অফিসে দৈনিক কাজ পরিচালনা করতে সমস্যা হচ্ছে। তাই বেতন বাড়ানোর বিকল্প ছিল না।

জানা গেছে, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেসরকারি পর্যায়ে শ্রমিকদের মজুরি বেড়েছে। তাই বেসরকারি পর্যায়ের সাথে সামঞ্জস্য রেখে সরকারি পর্যায়ে শ্রমিকদের মজুরি হার বাড়ানো হচ্ছে। তাছাড়া সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো হওয়ায় সরকারি অফিসে দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকদের বেতন বাড়ানো দরকার বলেও মনে করে অর্থ বিভাগ।

অর্থ বিভাগ মনে করে, নতুন বেতন হার এবং উদ্যোগে প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ