• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নীলফামারীবিশেষ প্রতিনিধি: গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৬। এ উপলক্ষে আজ জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর এর নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা জেলা জজ আদালত প্রাঙ্গন হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা জজ অদালতে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে দিনব্যপি লিগ্যাল এইড ফেয়ার ও সেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নীলফামারী সার্কিট হাউসে সিনিয়ার সহকারী বিচারক মো. হাবিবুর রহমান এর সঞ্চালনায় নীলফামারী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন  নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন,  জেলা পুলিশ সুপার মো. জাকীর হোসেন খান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. অঅবুজার রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আলীমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক অ্যাড. আবু মো. সোয়েম, ডা. মো. আব্দুর রশীদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ