• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজারহাটে দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্রী ধর্ষনের শিকার

ধর্ষণরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী (১০) কে ধর্ষণের ঘটনায় ৩ জনের নামে রাজারহাট থানায় বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাকিরপশার ইউপির পাঠক এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়। ধর্ষকদের গ্রেপ্তারের দাবীতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল সকালে রাজারহাট-নাজিমখান সড়কে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাজারহাট থানার উপ-পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীদেরকে ঘটনার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিশ্র“তি দিলে পরিস্থিতি শান্ত হয়। ধর্ষিত স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউপির পাঠক এলাকার হতদরিদ্র রিক্সা চালক সফিকুল ইসলামের কন্যা ও চাকিরপশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০) কে পার্শ্ববর্তী রতিরামকমলওঝাঁ এলাকার মরহুম আলহাজ্ব লোকমান হাকিমের লম্পট পুত্র দুই সন্তানের জনক বাবু মিয়া (৪২) ওই স্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে বুধবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী ধান ক্ষেতের আইলে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে সটকে পড়ে। শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে রাজারহাট ও পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনার সঙ্গে জড়িত পূর্ব পাঠক পাড়া এলাকার মৃত শরমত আলীর পুত্র ভ্যানচালক মেরাজ (৪৫) ও মামলার প্রধান আসামী বাবু মিয়ার বড় ভাই এম. আই ডিগ্রী কলেজের অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলম (৪৫) কে আসামী করে ৩ জনের নামে বৃহস্পতিবার দুপুরে ধর্ষিত স্কুল ছাত্রীর পিতা সফিকুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ