বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুর বদরগঞ্জের রামনাথপুর ইউনিয়ন আওয়ালীলীগের সভাপতি তানভিরুজ্জামান তানভির (৩৫) মস্তিৃস্কের রক্তক্ষরন জনিত রোগে ঢাকা ল্যাব এইড হাসপাতালে বৃহঃস্পতিবার(২৮এপ্রিল) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মরহুমের নামাজে জানাযা শুক্রবার সকাল ১০টায় উপজেলার রামনাথপুর ইউপির খোর্দ্দবাগবাড় নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বদরগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি প্রভাষক কামরুজ্জামান মুক্তা,সহ-সভাপতি প্রভাষক আহসান হাবিব,সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা,যুগ্ম সাধারন সম্পাদক রায়হান গোলাম কবির,সাংবাদিক অধ্যক্ষ বিমলেন্দু সরকার,বিপ্লব সরকার,শ্যামল লোহানী,ফয়সাল সরকার পলাশ,রেজাউল করিম সরকার,সাইদুজ্জামান রিপন,মাহমুদ হোসেন,মাহাফুজ সরকার,ফিরোজ আলি,জিয়াউর রহমান,আঃ রাজ্জাক রাজু প্রমূখ।