• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ৫ মহিলা শ্রমিক আহত

সড়ক দুর্ঘটনাসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ৫ মহিলা শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কামারপুকুর বাজার-তোফায়েল মোড় সড়কের মৃত্যুঞ্জয় কবিরাজের বাড়ীর সামনে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কামারপুকুর বাজারের আফজাল অটোমিলের ৫ মহিলা শ্রমিক একটি অটোরিক্সা যোগে ওই পথে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে অটোরিক্সাটি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার যাত্রী তোফায়েল মোড় এলাকার মাবিয়া (৪০), খাদিজা (৪৩), মরিনা (৪৮), খতেজা (৩২) ও শিল্পি (২৬) গুরতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, ট্রাক্টরটি বাতি ছাড়াই চলাচল করায় এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ