• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

রাজস্থানে বিষাক্ত পানি খেয়ে ১১ জনের মৃত্যু

পানিআন্তর্জাতিক ডেস্ক: ভারতের খরাপীড়িত রাজস্থানের জয়পুরে বিষাক্ত পানি পান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জনই শিশু। আরো তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক।তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার জয়পুরের জামদলী এলাকায় সরকার পরিচালিত একটি প্রতিষ্ঠানে এ মৃত্যুর ঘটনা ঘটে।
জয়পুর পুলিশ স্টেশনের একজন কনস্টেবল বলেন, কয়েকদিন ধরেই বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। মানুষ অসুস্থ হচ্ছে,তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে।
বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর ঘটনায় জয়পুর রাজ্যের বিরোধী দলীয় নেতা শচীন পাইলট বলেন, এটা সরকারের ব্যর্থতা। যাদের মৃত্যু হয়েছে সরকারের উচিত তাদের পরিবারকে সাহায্য ও ক্ষতিপূরণ দেয়া।
ভারতে খাবার ও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী প্রায় এক লাখ ২৫ হাজার শিশুর মৃত্যু হয়। সূত্র: এনডিটিভি, আইবিটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ