• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

সুন্দরবনবাগেরহাট: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (ডিএডি) মো. মানিকুজ্জামান এ তথ্য জানান।
এদিকে, সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে ছয় দুর্বৃত্তের নাম উল্লেখ করে বন আদালতে মামলা করেছে বনবিভাগ।
ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান মাহমুদ বাদী হয়ে বন আদালতে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে এক মাসের মধ্যে চার অগ্নিকাণ্ডের ঘটনায় বন বিভাগ তিনটি মামলা করলো।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজলার কতিপয় দুর্বৃত্ত পরিকল্পিতভাবে বনভূমিতে তিন দফা আগুন দিয়েছে। যার প্রমাণ আমাদের কাছে আছে। গত দুই দফা যারা আগুন দিয়েছে তাদের সঙ্গে আরো কয়েকজন সংঘবদ্ধ হয়ে সুন্দরবনের অন্তত ২০টি স্থানে আগুন দিয়েছে।
তাদের দেয়া এবারের আগুনে তুলাতলা এলাকার প্রায় সাড়ে তিন একরের বনভুমি পুড়ে গেছে। আমরা তদন্ত করে পুরানো নতুন মিলে ছয়জনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে বন আইনে আরও একটি মামলা করেছি। তবে গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম উল্লেখ করতে রাজি হননি তিনি।
তিনি আরও বলেন, সুন্দরবনে লাগা আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। শনিবার সকাল থেকে বনে আর কোন ধোঁয়া দেখা যাচ্ছেনা। তারপরও ফায়ার সার্ভিস বন এলাকায় পর্যবেক্ষণে রয়েছে।
দুপুরে প্রধান কর্মকর্তা মো. ইউনুছ আলী সুন্দরবন পরিদর্শনে যাচ্ছেন বলেও জানান তিনি।
দুপুর পৌনে ১টায় বাগেরহাট ফায়ার সার্ভিসের ডিএডি মো. মানিকুজ্জামান বলেন, পৌনে ১২টায় আগুন নেভানোর কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস। আগুন নিভে গেলেও ঘটনাস্থলে বন বিভাগের সঙ্গে যৌথভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে দমকল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ