• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, জঙ্গি তৎপরতার কোনো আগাম গোয়েন্দা তথ্য থাকলে তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে। বিবিসি বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী হামলা হওয়ার আগেই তা প্রতিরোধ করার দিকে জোর দিতে চাই।’

মন্ত্রী বলেন, এজন্য আগাম কোনো গোয়েন্দা তথ্য থাকলে তা সরকারকে জানানোর জন্য যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে। হামলার পরিকল্পনা আগেভাগে জানতে প্রযুক্তি এবং প্রশিক্ষণের জন্যও অনুরোধ করা হয়েছে। ‘তারা (যুক্তরাষ্ট্র) সহযোগিতা দিতে চেয়েছে, আশা করি দেবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গি তৎপরতা সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য পেতে ইতিমধ্যেই ভারত ও অস্ট্রেলিয়ার সাহায্য নিচ্ছে সরকার সরকার সবসময় দাবি করছে বাংলাদেশের সন্ত্রাসীদের সাথে বিদেশি জঙ্গি সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই।

সরকারের অবস্থান যখন এটাই তখন বিদেশিরা কিভাবে আগাম তথ্য দিতে পারে? বিবিসির এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আবারো জোর দিয়েছেন, বাংলাদেশের সন্ত্রাসীরা ‘হোম গ্রোন’ অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরেই সৃষ্ট।

বাংলাদেশের জঙ্গি ইসলামিদের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছে। ইসলামিক স্টেট বাংলাদেশে তৎপর বলে মার্কিনিদের বদ্ধমূল ধারণা।

সম্প্রতি ঢাকায় দুজন সমকামী অধিকার কর্মী খুন হওয়ার পর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত খোলাখুলি বলেছেন, বাংলাদেশের একার পক্ষে পক্ষে জঙ্গি তৎপরতা মোকাবেলা সম্ভব নয়।

সূত্র: বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ