• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পানামা পেপারসে নাম ওঠা ১১ জনকে দুদকে তলব

পানামাঢাকা: বিদেশে টাকা পাচার কেলেঙ্কারিতে যেসব বাংলাদেশীর নাম পানামা পেপারস নামে পরিচিত নথিপত্রে ফাঁস হয়েছে তাদের ১১ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সচিব আবু মোহাম্মদ মোস্তাফা কামাল জানিয়েছেন, এই ১১ জনের মধ্যে দুজনের ঠিকানায় নোটিশ যায়নি। বাকি নয়জনের মধ্যে তিনজনকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি ছয়জনকে দু-এক সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ব্যক্তিদের নাম পরিচয় দিতে অস্বীকার করেন দুদকের সচিব।

তিনি জানান, পানামা পেপারসের সূত্র ধরে সংবাদপত্রে প্রকাশিত খবরাখবর আমলে নিয়েছে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। সেজন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়েছে। কোনো পরিচালক সাধারণত এ ধরণের অনুসন্ধানে যুক্ত হননা।কামাল জানান, অনুসন্ধান প্রয়োজনে বিদেশেও হতে পারে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে। তারপর আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

বিদেশে অর্থ পাচারের এসব দলিল পানামা পেপারস ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হয়।

সূত্র: বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ