কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: শান্তি, শৃঙ্খলা উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে কাহারোলে ইউনিয়ন আনসার ও ভিডিপি সমাবেশ’১৬ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ২মে সকাল ১১টায় উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ওই সমাবেশ অনুষ্ঠিত। উক্ত সমাবেশে ৩নং ইউপি চেয়ারম্যান এ.কে.এম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মজিদ জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি দিনাজপুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ ময়নুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক সুকুমার রায়, ইব্রাহীম খলিল সোহাগ, ইউনিয়ন দলপতি মোঃ মোজাম্মেল হক প্রমুখ। সমাবেশে প্রায় শতাধিক আনাসার ও ভিডিপি সদস্য/সদস্যাগণ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে কর্মদক্ষতার উপরে সদস্য/সদস্যাদের মধ্যে প্রধান অতিথি পুরুষ্কার বিতরণ করেন।