• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে ৪৯০ উপজেলায়

4545সিসি নিউজ: যুব ও ক্রীড়া মন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, সারাদেশে ৪৯০টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। কোনো উপজেলায় ৩ একর সরকারি জায়গা পাওয়া গেলে ২০১৫-১৬ অর্থবছর থেকেই কাজ শুরু করা হবে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে কক্সবাজার-১ আসনের মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, জেলা পর্যায় থেকে সুনির্দিষ্ট প্রস্তাব প্রাপ্তির উপর জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতোমধ্যে ৬৪টি জেলার ১৩০টি উপজেলা থেকে প্রস্তাব পাওয়া গেছে। যা পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। পরিকল্পনা কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর বাস্তবায়ন কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য ২০১৫ সালের ৭ এপ্রিল একনেক সভায় উপজেলয় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প অনুমোধন লাভ করে। যার ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি টাকা।
ঢাকা-৭ আসনের হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে যুব উন্নয়ন অধিদফতর এর নিবন্ধনকৃত যুব সংগঠনভিত্তিক কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও বেসরকারি স্বেচ্ছাসেবক যুব সংগঠনসমূহের মাধ্যমে তৃণমূল হতে কেন্দ্রীয় পর্যায়ে যুব কার্যক্রম সম্প্রসারন ও প্রসার বর্তমানেই তারা স্ব-স্ব অবস্থান হতে দেশব্যাপী যুব কার্যক্রম পরিচালনা করছেন বলে মন্ত্রী জানান।
মৌলভীবাজার-২ এর মো. আব্দুল মতিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলাধুলার মান উন্নয়নে সরকার ২০১৫-১৬ অর্থবছরে বিশেষ সহায়তার আওতায় ৩১টি খেলার ইভেন্টে তৃণমূল পর্যায় হতে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়ারদেও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য ১৫ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং খেলার মাঠ উন্নয়ন ও সংস্কার কাজে ৪৪ কোটি ৫৪ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে বলে মন্ত্রী জানান।
এতে সংশ্লিষ্ট খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ