• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

পাবনায় যুবকের ৯ টুকরা লাশ উদ্ধার

লাশ উদ্ধারপাবনা: পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার একটি বাসা থেকে সরজ মোল্লা (৩৩) নামে এক যুবকের ৯ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাহেনুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সরজ মোল্লা কুষ্টিয়ার মিরপুর উপজেলার নান্দিয়াপাড়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। তিনি গাজী ট্যাংকের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুর করতেন। আটক রাহেনুজ্জামান নিহতের চাচাতো ভাই এবং একই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, ‘৮/১০ দিন আগে সরজ মোল্লা চাকুরির সুবাদে পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লার জামিল হোসেনের বাসার নিচতলা ভাড়া নেন। তার সঙ্গে একই কক্ষে থাকতেন তার চাচাতো ভাই রাহেনুজ্জামান। মঙ্গলবার সকাল থেকে সরজ মোল্লার কোনো খোঁজ না পেয়ে গাজী ট্যাংক কোম্পানীর পাবনাস্থ কর্মকর্তারা বিষয়টি পাবনা সদর থানা পুলিশকে জানায় এবং সরজের চাচাতো ভাই রাহেনুজ্জামানকে সন্দেহ করার বিষয়টিও জানায়। পরে মঙ্গলবার রাতে রাহেনুজ্জামানকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সরজকে হত্যার বিষয়টি স্বীকার করে। তার দেয়া তথ্য অনুযায়ী রাত ১১টার দিকে শহরের কৃষ্ণপুর মহল্লার ভাড়া বাসা থেকে সরজ মোল্লার ৯ টুকরা লাশ উদ্ধার করা হয়।’

ওসি আরো জানান, ‘পুলিশের জিজ্ঞাসাবাদে রাহেনুজ্জামান জানিয়েছে, সোমবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ভাড়া বাসার কক্ষে সরজ মোল্লাকে কুপিয়ে হত্যা করে সে।’

কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ