• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডোমারে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ফাইল ফটো

ফাইল ফটো

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নয় বছরের শিশু মেয়ে আর্নিকা আক্তারের মরদেহ নীলফামারীর ডোমার উপজেলার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০টায় পুকুর থেকে লাশ উদ্ধার করে ফায়ার সাভির্সের রংপুরের একটি ডুবুরি দল। শিশুটি  ডোমার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ভাটিয়াপাড়া গ্রামের মোঃ আনারুল ইসলামের মেয়ে এবং ছোটরাউতা জলপাখুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
জানা যায় ঘটনার দিন  শিশুটি বাড়ির অদুরে উত্তর হরিনচড়া ডাঙ্গাপাড়া গ্রামের আজহারুল ইসলামের পুকুরে মাছ ধরতে যায়। কিছু মাছ ধরার পর তা বাড়িতে এসে রেখে পুনরায় পুকুরে ফিরে যায়। কিন্তু দুপুরের পর সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে আনির্কাকে খুঁজে না পেয়ে ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ডোমার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ভূপেন্দ্র নাথ বর্মন জানান পরিবারের তথ্য অনুযায়ী রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরীর দল এনে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সোমবার রাত ১০টায় উত্তর হরিনচড়া ডাঙ্গাপাড়া গ্রামের আজহারুল ইসলামের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ