• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সন্তানের সাক্ষীতে মাসহ ৪ জনের ফাঁসি

11পিরোজপুর: পিরোজপুরের মানিক মাঝি হত্যার ছয় বছর পর তার স্ত্রীসহ চারজনকে ফাঁসি দিয়েছে আদালত, যে মামলার বিচারে সাক্ষ্য দিয়েছে ওই দম্পতির দুই সন্তান। এছাড়া প্রত্যেক দণ্ডিতকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। বুধবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন মানিক মাঝির স্ত্রী শিউলী বেগম, আসাদ মাঝি, বেল্লাল গাজী ও গাজী ফরিদ আহম্মেদ। এদের মধ্যে ফরিদ আহম্মেদ মামলা চলাকালে মারা গেছেন। রায় ঘোষণার সময় শিউলি বেগম আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, শিউলির অনৈতিক সম্পর্কের জেরে মানিক মাঝির সঙ্গে তার কলহ চলছিল। এর জেরে ২০১০ সালের ২৫ মে রাতে তিন সহযোগী নিয়ে শিউলি বেগম মানিক মাঝিকে কুপিয়ে হত্যা করেন। ওই আদালতের পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ঘটনার পরদিন নিহতের ছোটভাই মিজানুর রহমান জিয়ানগর থানায় মামলা করেন। ওই মামলায় মানিক-শিউলি দম্পতির দুই শিশু সন্তান সাক্ষ্য দেয় বলে জানান আলাউদ্দিন।

তাদের ১৪ ও ১৩ বছর বয়সী দুই ছেলে রায়ের পর স্থানীয় সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ