• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |

দিনাজপুরে গুলিবিদ্ধ দুই ডাকাত আটক, তিন পুলিশ আহত

Pic_2নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে সড়ক ডাকাতির চেষ্টার প্রাক্কালে পুলিশের হাতে গুলিবিদ্ধ আন্ত:জেলার দুই ডাকাত সদস্যকে আটক করেছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জেলার এশিয়ান হাইওয়ের ফুলবাড়ী-মিঠাপুকুর সড়কের নবাবগঞ্জ থানার অধীন ভাগলপুরের নলসীসা নামক স্থানে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, প্রতিদিনের মতো বুধবার রাত সোয়া ১২টার দিকে দুটি মটরসাইকেলে ৬জন পুলিশ ওই সড়কে টহল দিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা গাছ ডাকাতকেটে সড়কে ব্যারিকেট দেয় এবং তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এমন পরিস্থিতিতে পুলিশ ডাকাত দলের ওপর গুলি বর্ষণ করে। এতে আন্ত:জেলার ডাকাত সদস্য ও ২৭ মামলার আসামী বদরগঞ্জের হাদিউল ইসলাম হাদি ওরফে সাগর (৪৫) ও বাবলু (৪০) গুলিবিদ্ধ হয়। আহত ওই ডাকাত সদস্যদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে ডাকাতের অস্ত্রের আঘাতে নবাবগঞ্জ থানার এএসআই আনোয়ার হোসেন, পুলিশ সদস্য মিজানুর রহমান ও এনামুল হক আহত হয়। তাদেরকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ