• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

দিনাজপুর সদর ও বীরগঞ্জে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা

Awamilig UP Chirman Pictureমাহবুবুল হক খান, দিনাজপুর : পঞ্চম দফায় অনুষ্ঠিতব্য দিনাজপুর সদর উপজেলার ১০ ইউপি নির্বাচনে ৪৯৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ১০৩ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৫১জন। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার (৫ মে) কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না হওয়ায় ৪৯৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য করা হয়।
দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাহমুদ হাসান জানান, দিনাজপুর সদর উপজেলার ১০ ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন কোন মনোনয়নপত্র বাতিল করা হয়নি। ফলে দাখিলকৃত ৪৯৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে গণ্য করা হয়।
সদর উপজেলার ১০ ইউনিয়নের ৯৪টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৩০ জন। এর মধ্যে মধ্যে ১ লাখ ১০ হাজার ৮ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ২২ জন মহিলা ভোটার। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ মে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
১নং চেহেলগাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মো. কাসেম আলী (আ’লীগ), মো. আনিসুর রহমান বাদশা (বিএনপি), মো. পয়গাম আলী সরকার (বিকল্প ধারা বাংলাদেশ), মো. ইউনুস আলী (স্বতন্ত্র), মো. রেজাউল করিম রাখি (স্বতন্ত্র), মো. ইসহাক আলী মিলন (স্বতন্ত্র) ও মো. রেজাউল ইসলাম রেজা (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৩জন।
২নং সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মো. আবু বক্কর সিদ্দিক (বিএনপি), অশোক কুমার রায় (আ’লীগ), মো. খুরশিদ আলম (স্বতন্ত্র), মো. আব্দুল লতিফ (স্বতন্ত্র) ও মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন।
৩নং ফাজিলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মো. ইউসুফ আলী (আ’লীগ) মো. সিরাজুল ইসলাম (বিএনপি)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৬জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন।
৪নং শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মো. ফরিদুল ইসলাম (বিএনপি), জামায়াতের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মতিউর রহমান, মো. বাবুল আখতার (আ’লীগ) ও মো. আরিফ আলী ডাবলু (আ’লীগ বিদ্রোহী)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন।
BNP UP Chirman Pic৫নং শশরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মোছাঃ শামসুন নাহার (স্বতন্ত্র), মো. শামসুল ইসলাম (স্বতন্ত্র), মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র), মো. সাইফুল আলম (স্বতন্ত্র), শ্রী নির্মল চন্দ্র (স্বতন্ত্র), মো. রফিকুল ইসলাম (বিএনপি), মো. আফজাল হোসেন শাহ্ (স্বতন্ত্র), মো. মজিবর রহমান কাউল (আ’লীগ) ও মো. আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৮জন ও সাধারণ সদস্য পদে ৩০জন।
৬নং আউলিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মো. আলীনুর হক (স্বতন্ত্র), মো. গোলাম মোস্তফা (আ’লীগ), মো. আব্দুর রাজ্জাক (বিএনপি), মো. শফিকুর রহমান (স্বতন্ত্র) ও মো. মজিবুর রহমান (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪২জন।
৭নং উথরাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মো. এমদাদ সরকার (আ’লীগ) ও মো. রুহুল আমিন (বিএনপি)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১২জন ও সাধারণ সদস্য পদে ৩৯জন।
৮নং শংকরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রার্থীরা হলেন- মো. মকবুল হোসেন (বিএনপি), মো. ইসাহাক আলী (আ’লীগ) ও মো. আবু বক্কর সিদ্দিক (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৪জন।
৯নং আস্করপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মো. জিয়াউর রহমান (আ’লীগ), আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক (বিএনপি), মোছাঃ কামরুন নাহার (স্বতন্ত্র) ও মো. আনোয়ার হোসেন (স্বতন্ত্র)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ২৮জন।
১০নং কমলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- মো. মাজেদুর রহমান জুয়েল সরকার জুয়েল (স্বতন্ত্র), আলহাজ্ব মো. আজগার আলী (বিএনপি) ও মো. আহাচান হাবিব (আ’লীগ)। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ৮জন ও সাধারণ সদস্য পদে ২৬ জন।
দিনাজপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে ৯৪টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৬৪৮টি। মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৩০ জন। এর মধ্যে মধ্যে ১ লাখ ১০ হাজার ৮ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ২২ জন মহিলা ভোটার। চেহেলগাগী ইউনিয়নে ভোট ১১টি কেন্দ্রে ভোটার ২৯ হাজার ৩৩৯ জন, সুন্দরবন ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটার ২১ হাজার ৯৬৮ জন, ফাজিলপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটার ২০ হাজার ৬৩০ জন, শেখপুরা ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটার ২৩ হাজার ৪৩৫, শশরা ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটার ১৯ হাজার ৮৪৬, আউলিয়াপুর ইউনিয়নে ১১টি কেন্দ্রে ভোটার ৩৩ হাজার ৭৮২, উথরাইল ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটার ১৮ হাজার ১৭০, শংকরপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটার ১৭ হাজার ২৭৪, আস্করপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটার ১৬ হাজার ১১৯ ও কমলপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ভোটার ১৫ হাজার ৪৭৭ জন।
বীরগঞ্জ
বীরগঞ্জে পঞ্চম দফায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ হয়েছে। ৬৪ চেয়ারম্যানসহ মোট ৬৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ১১টি চেয়ারম্যন, ৯৯টি সাধারন সদস্য ও সংরক্ষিত ৩৩টি আসনে এবার ৬৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার লক্ষে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলার ১১৫টি ভোট কেন্দ্রে ৬৪২টি কক্ষে ২ লাখ ৭ হাজার ৩৩৭ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী ২৮ মে। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৬ জন পুরুষ ও ১ লাখ ০৩ হাজার ১০১ জন মহিলা ভোটার রয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আজম জানান, চেয়ারম্যান পদে যারা ১নং শিবরামপুর ইউনিয়নে ৯ জন, আওয়ামী লীগ মনোনীত উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হামিদুল হক, বিএনপি মনোনীত মোঃ রফিকুল ইসলাম ঢালী, সতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগ সভাপতি জনক চন্দ্র রায় (আ’লীগ বিদ্রহী), জামায়াত সমর্থীত সতন্ত্র প্রার্থী মোঃ রফিকুর ইসলাম, সতন্ত্র প্রার্থী মোঃ আফতাব উদ্দিন, মোঃ আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ শাহজালাল সহ সংরক্ষিত-১২ সাধারন-৩৯ জন প্রার্থী।
২ নং পলাশবাড়ী ইউনিয়নে ৪ জন, আওয়ামী লীগ মনোনীত ইউপি সভাপতি মোস্তাক আহম্মেদ সিদ্দিকী মানিক, বিএনপি মনোনীত মোঃ জুয়েলুর রহমান, সতন্ত্র প্রার্থী ড়াঃ পরেশ চন্দ্র রায় (আ’লীগ বিদ্রহী) ও আমিনুর রহমান সহ সংরক্ষিত-১২ সাধারন-৪৩ জন প্রার্থী।
৩ নং শতগ্রাম ইউনিয়নে ৭ জন, আওয়ামী লীগ মনোনীত ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, জাতীয় পার্টি মনোনীত আব্দুল মান্নান, বিএনপি মনোনীত মোঃ বদিউল আলম, জামায়াত সমর্থীত বর্তমান ইউপি চেয়ারম্যান কে.এম.কুতুব উদ্দিন, সতন্ত্র প্রার্থী মোঃ হুরমত আলী (আ’লীগ বিদ্রহী), আকুল আকরাম পোল্ট্রি, আব্দুল জলিল সহ সংরক্ষিত-১০ সাধারন-৪০ জন প্রার্থী, ৪ নং পাল্টাপুর ইউনিয়নে ৫ জন, আওয়ামী লীগ মনোনীত ইউপি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, বিএনপি মনোনীত মোঃ তোবারক আলী শাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম, জামায়াত সমর্থীত সতন্ত্র প্রার্থী মোঃ জুলফিকার শেখ, সতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল (আ’লীগ বিদ্রহী) সহ সংরক্ষিত-১৭ সাধারন-৪৯ জন প্রার্থী।
৫ নং সুজালপুর ইউনিয়নে ৬ জন, আওয়ামী লীগ মনোনীত মহেশ চন্দ্র রায়, বিএনপি মনোনীত মোঃ ফজলে আলম শাহিন, জামায়াত সমর্থীত সতন্ত্র প্রার্থী  মোঃ রবিউল ইসলাম, সতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মজিদ, বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম (আ’লীগ বিদ্রহী), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ হাসান আলী সহ সংরক্ষিত-১০ সাধারন-৪৭ জন প্রার্থী।
৬ নং নিজপাড়া ইউনিয়নে ৪ জন, আওয়ামী লীগ মনোনীত উপজেলা যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, বিএনপি মনোনীত প্রভাসক মোঃ আনিসুর রহমান, সতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার (আ’লীগ বিদ্রহী), সতন্ত্র প্রার্থী মোঃ জিয়াউর রহমান জিয়া সহ সংরক্ষিত-১০ সাধারন-৪৯ জন প্রার্থী।
৭ নং মোহাম্মদপু ইউনিয়নে ৪ জন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদুজ্জামান বাদশা, বিএনপি মনোনীত মোঃ তফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল দেব শর্মা (আ’লীগ বিদ্রহী), সতন্ত্র প্রার্থী মোঃ কোরবান আলী সহ সংরক্ষিত-৭ সাধারন-৩৬ জন প্রার্থী।
৮ নং ভোগনগর ইউনিয়নে ৫ জন, আওয়ামী লীগ মনোনীত উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক রাজিউর রহমান রাজু, বিএনপি মনোনীত মোঃ মিজানুর রহমান, সতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান জামায়াত সমর্থীত মোঃ বদিউজ্জামান পান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা কামাল, সতন্ত্র প্রার্থী উপজেলা ঘাতক দালাল র্নিমূল কমিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম (আ’লীগ বিদ্রহী) সহ সংরক্ষিত-১৪ সাধারন-৪৩ জন প্রার্থী।
৯ নং সাতোর ইউনিয়নে ৬ জন, আওয়ামী লীগ মনোনীত ইউপি সাধারন সম্পাদক রেজাউল করিম শেখ, জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী মোঃ খোদা বকস, আ’লীগ সমর্থীত বর্তমান ইউপি চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন বর্মন, বিএনপি মনোনীত সরকার মোহাম্মুদুন নবী ওয়ার্ড, সতন্ত্র প্রার্থী পদ্ম নাথ রায় মুহুরি (আ’লীগ বিদ্রহী) ও নজরুল ইসলাম সহ সংরক্ষিত-১০ সাধারন-৩৮ জন প্রার্থী।
১০ নং মোহনপুর ইউনিয়নে ৬ জন, আওয়ামী লীগ মনোনীত ইউপি সাধারন সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া, বিএনপি মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম মাষ্টার, বাংলাদেশের ওয়াকার্স পাটি মনোনীত মোঃ সুলতান মাহমুদ, জামায়াত সমর্থীত সতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম, সতন্ত্র প্রার্থী মোঃ পুশিদার রহমান, মোঃ আব্দুস সামাদ সহ সংরক্ষিত-১২ সাধারন-৪১ জন প্রার্থী।
১১ নং মরিচা ইউনিয়নে ৮ জন, আওয়ামী লীগ মনোনীত ইউপি সাধারন সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, বিএনপি মনোনীত বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জাতীয় পাটির প্রার্থী হাফেজ মাওলানা আবুল কালাম, সতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায় (আ’লীগ বিদ্রহী), সতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আব্দুল কাদের (বিএনপি বিদ্রহী), সতন্ত্র প্রার্থী মোঃ তমির উদ্দিন, মোঃ রেজাউল করিম, মোঃ অজিবুল ইসলাম সহ সংরক্ষিত-১৭ সাধারন-৪২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ