• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

ডোমারে মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Picture from nilphamari 05-05-2016-1,liliবিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেতগাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই গ্রামের নিলদ চন্দ্র রায়ের ব্যক্তিগত মনসা মন্দিরে বুধবার গভীর রাতে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ ঘটনাটি পথচারীরা দেখে চিৎকার করলে লোকজন এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। আগুনে মন্দিরের একাংশ পুড়ে যায়। মন্দিরের পুজারী সুমিত্রা দেবী জানান, আমার সাথে কারো কোন বিরোধ নেই তার পরেও শত্র“তামূলক কে বা কারা মন্দিরে আগুন দেয়। ইউপি নির্বাচনের মাত্র একদিন আগে এ আগুন লাগার ঘটনায় অনেকে নির্বাচনী ফায়দা হাসিলের চেষ্টা চালাবেন বলে জানান তিনি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও  ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ