• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

গলায় ফাঁস দিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

আত্মহত্যারাজশাহী: রাজশাহীতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আপেল (৩৬) নামে এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে নগরীর রাজারহাতা এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

নিহত আপেলের পরিবার জানায়, আপেলের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো। ফলে তার পরিবারে সব সময় অশান্তি বিরাজ করতো। এ ঘটনার জের ধরে আপেল ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খাঁন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ