• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

চাঁদপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

বজ্রপাতচাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুক্রবার বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার পূর্ব সিকিরচর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- পূর্ব সিকিরচর মধ্যপাড়া এলাকায় আয়াত আলী (৬০) ও তার স্ত্রী আসাবি বেগম (৫০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বশির আহমেদ খান টিটু জানান, ছেংগারচর পৌরসভার পূর্ব সিকিরচর মধ্যপাড়া এলাকায় শুক্রবার বিকেলে আয়াত আলী ও আসাবি বেগম দম্পতি মেঘ দেখে জমি থেকে খড়-কুটো উঠাতে যান। এই খড়-কুটো গুছিয়ে তারা বাড়ি ফেরার সময় পথিমধ্যে বজ্রপাতে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের ছেংগারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের ১ ছেলে ও ৪ মেয়ে সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ