• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

নিহতবগুড়া : বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। শুক্রবার রাত সোয়া ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাটের কনক (২৫) ও আতাউর রহমান (২২), বগুড়ার শিবগঞ্জের রেজাউল করিম (৩০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের মিলন মিয়া (২৫)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে দেওয়ান পরিবহনের একটি বাস বগুড়া আসার পথে ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। তখন বাসটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন ২০ জন।
খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ও ফয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ