• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

পার্বতীপুরে জাল ভোটের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত

পার্বতীপুর ইউপি নির্বাচনসিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কইপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ৯টায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তৌহিদ উদ্দিন ভোটগ্রহণ স্থগিত করেন।
জানা যায়, ওই কেন্দ্র থেকে আ.লীগ প্রার্থী নুর মোহাম্মদ রেজার বাড়ি মাত্র ৫০ গজ দূরে হওয়ায় তার সমর্থকরা কেন্দ্রে এসে জাল ভোট দিতে থাকেন। এসময় বিএনপি প্রার্থী হাসিবুর রহমান নোমানের সমর্থকরা এতে বাধা দিতে গেলে দুপক্ষের সংঘর্ষ হয়। পরে বিএনপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তৌহিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ