• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

পীরগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৬

নিহতপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বনডাঙ্গা ও বহড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বনডাঙ্গা গ্রামের তাজুল ইসলাম এর পুত্র আনোয়ার হোসেন(৬৫) ও খটশিংগা গ্রামের রামারন্দ এর পুত্র মাধব চন্দ্র(১৮)। আহত হলেন, রাতন গ্রামের শিরিস চন্দ রায় এর পুত্র দিলিপ চন্দ্র রায়, বহড়া গ্রামের হায়দার আলী এর পুত্র নয়া বানিয়া, ইসলাম হোসেন এর পুত্র মতিয়র রহমান, কার্তিক চন্দ্র এর পুত্র জিতেন্দ্র নাথ রায়, ফেলসা এর পুত্র খলিলুর রহমান, আতিক এর পুত্র আঙ্গাই কে মুমূর্ষ অবস্থায় পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যেমোঃ জয়নাল, দিলিপ চন্দ্র ও আঙ্গাই কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়েছে।
কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টি ও প্রচন্ড ঝড়ো হাওয়ার কারনে বোরো পাকা ধান, ভুট্রা ক্ষেত,আম,লিচু,পাট, ও অনান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ