জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩ ইউনিয়নে আ’লীগ ১, বিএনপি ১ ও আ’লীগ বিদ্রোহী ১ চেয়ারম্যান প্রার্থী বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মুসাব্বের আলী মুসা। তিনি পেয়েছেন ৫৪৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ হাছেন আলী নৌকা প্রতীক তিনি পয়েছেন ৫০১৮ ভোট।
বড়ভিটা ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী র্প্রাথী খয়বর আলী মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি পয়েছেন ৬০৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের মোঃ আলতাব হোসেন নৌকা প্রতীক পেয়েছেন ৪১৬০ ভোট।
শিমুলবাড়ী ইউনিয়নে আ’লীগের প্রার্থী এজাহার আলী ৫৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শরিফুল আলম মিয়া সোহেল পেয়েছেন ৪১৫৫ ভোট।