• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নূরজাহান বেগমের চিকিৎসার দায়িত্ব নিবে সরকার

নূরজাহানসিসি নিউজ: বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নূরজাহান বেগমকে দেখতে গিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।

তথ্যমন্ত্রী এ সময় চিকিৎসকদের কাছ থেকে নূরজাহান বেগমের খোঁজ খবর নেন। এ সময় নূরজাহান বেগমের মেয়ে ফ্লোরা নাসরিন খান, মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

গত বৃহস্পতিবার বিকেলে অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার দুপুরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়।

নূরজাহান বেগমমের পরিবার সূত্রে জানা যায়, নূরজাহান বেগমের ফুসফুসে কফ জমে নিউমোনিয়া হয়েছে। চিকিৎসক জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে স্কয়ার হাসপাতালের তার চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, নূরজাহান বেগম উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’-এর সম্পাদক। সাহিত্যক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে বেগম পত্রিকাটি প্রকাশিত হয়। ১৯৫০ সালে এটি ঢাকায় চলে আসে। বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন সওগাত পত্রিকার সম্পাদক ও নূরজাহান বেগমের বাবা মোহাম্মদ নাসিরউদ্দীন। বেগম–এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বেগম সুফিয়া কামাল। তবে চার মাস পর থেকেই পত্রিকাটির সম্পাদনা শুরু করেন নূরজাহান বেগম। বেগম-এর প্রথম সংখ্যা ছাপা হয়েছিল ৫০০ কপি। মূল্য ছিল চার আনা।

বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত ও সাহিত্যিক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ