• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতাসহ নিহত ২

সড়ক দূর্ঘটনাসিসি ডেস্ক: পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বোদা উপজেলার বেংহারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর পঞ্চগড়-মাড়েয়া সড়কে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেংহারী বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরেন্দ্রনাথ রায় (৬৫) নিহত হন। এসময় আহত হন তার ভাগনে বিমল চন্দ্র রায়। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে প্রায় একই সময়ে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাবরভাংগা এলাকায় বালুভর্তি একটি ট্রাক্টর উল্টে গেলে ঘটনাস্থলেই ট্রাক্টরের হেলপার সাইফুল ইসলাম (৩০) মারা যান। এসময় চালক সালাম ও আরেক হেলপার ইউনুস আহত হন।
পঞ্চগড় থানার ওসি মমিনুল ইসলাম মমিন এবং বোদা থানার ওসি আবুল কালাম আজাদ পৃথকভাবে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ