• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

কারাগারে থেকে বিজয়ী নির্বাচিত চেয়ারম্যান রিমান্ডে

চেয়ারম্যানমুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে কারাগারে থেকে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফাকে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার দুপুরে একটি পেন্ডিং অস্ত্র মামলায় তাকে মুন্সীগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমা রানী একদিনের রিমান্ড দেন।

পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সকালে বিজয়ী চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আদালতে হাজির করেন। জামিন না মঞ্জুর ও রিমান্ড দেয়া হলে আদালতে ও আদালত চত্বরে তীব্র উত্তেজনা দেখা দেয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আদালতের বারান্দায় স্লোগান দেন।

পরে জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজিব দলীয় নেতাকর্মীরা শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে তুলেন।

তারা জানান, গত ১২ এপ্রিল মুক্তারপুরস্থ শাওবান ফাইবার ইন্ডাস্ট্রিজে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সহিংসতা হয়। দুই পক্ষই মামলা করে থানায়। তাদের কাউন্টার মামলায় ১৭ এপ্রিল গোলাম মোস্তফাকে পুলিশ গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়। তখনও দুই দফায় রিমান্ড শেষে তিনদফা জামিন চাওয়ার পরও জামিন দেয়া না হলে উচ্চ আদালত থেকে মোস্তফা জামিন পান। এরপর কারাগার থেকে বের হওয়ার প্রস্তুতিকালে গোলাম মোস্তফাকে একটি পরিত্যক্ত অস্ত্র উদ্ধারের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। এ মামলায় পুলিশ ওই  ব্যক্তির বিরুদ্ধে আবারও ১০ দিনের রিমান্ড চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ