সিসি নিউজ: সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করার অপরাধে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মইনুদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি আসফাকুল ইসলাম ও জাফর আহমেদ বিচারপতি সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ব্রেঞ্চ এ আদেশ জারি করেন।
বাকী কর্মকর্তারা হচ্ছেন পল্লী বিদ্যুত সমিতি মানিকগঞ্জের জিএম ওবায়দুর রহমান, গাজিপুরের জিএম অসীম কুমার দাস, টাংগাইলের জিএম মোকলেস গনি, রংপুর-২ এর জিএম সোহরাব হোসেন এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইনজীবি এ্যাডভোকেট এ.বি সিদ্দিকুর রহমান। তাদের বিরুদ্ধে কেনো আইনগত ব্যাবস্থা নেওয়া হবেনা এই মর্মে দুই সপ্তাহের সময় দিয়ে রুল ইস্যু করেন হাইকোর্টের ওই ব্রেঞ্চ। বাদী পক্ষের মামলা পরিচালনায় ছিলেন এ্যাডভোকেট নাহিদা সুলতানা।