• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

পরীক্ষার্থী বাড়লেও কমেছে জিপিএ ৫

প্রতিকী ছবি

জিপিএসিসি নিউজ: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের পরীক্ষায় আরো ১ লাখ ৭১ হাজার শিক্ষার্থী বেশি অংশ নিয়েছে।
তবে এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবার ১ লাখ ১১ হাজার ৯০১ জন জিপিএ ৫ পেলেও এবার এই সংখ্যা কমে ১ লাখ ৯ হাজার ৭৬১ তে দাঁড়িয়েছে।
এর আগে বুধবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন।
৮টি সাধারণ বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাশের হার বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ২৫ ভাগ।
পাসের হার বৃদ্ধির পেছনে শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত নানা পদক্ষেপ, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবগণের অক্লান্ত প্রচেষ্টাসহ সমগ্র শিক্ষা পরিবারের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ