• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

হরতালে ফের পেছালো এইচএসসি পরীক্ষা

পরীক্ষাসিসি নিউজ: জামায়াতের হরতালে আবারো পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি। দলটির আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর করার প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক হরতাল ডাকা হয়েছে। আর এ কারণেই আগামীকাল বৃহস্পতিবারের সাধারণ আট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠেয় সকালের পরীক্ষা হবে আগামী ২০ মে সকাল ৯টায়। একইসঙ্গে ১২ মের বিকেলের পরীক্ষা শুরু হবে ২০ মে বিকেল আড়াইটায়।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় আগামীকাল বৃহস্পতিবারের আলিম পরীক্ষা আগামী ২০ মে সকাল ৯টায় শুরু হবে। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠেয় পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়।

এর আগে নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে গত ৯ মে সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডাকে দলটি। ওই হরতালের কারণেও ওইদিনের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ