• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |

সৈয়দপুর স্বর্ণ শিল্প কারিগর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

Photo Sorno Bebosaiসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর স্বর্ণ শিল্প কারিগর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং ২৮৪৫) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০টি পদের মধ্যে ৪টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন সভাপতি নুরুজ্জামান রাজু (১৯০), সহ-সভাপতি আশিক হোসেন গোল্ডেন (২৪১), সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার (২২৩), সহ-সম্পাদক আব্দুস সাত্তার (২২০), কোষাধ্যক্ষ মুশফিকুর রহমান (১৯৬), ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম আপেল (২১৩) ভোট পেয়ে নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক নূরুনবী (নুরু)।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন মোকছেদ আলম বাদশাহ প্রামানিক। প্রিজাইডিংয়ে দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন বাবু, মমিনুল ইসলাম, বদরুল আলম, বাদল বিশ্বাস ও গুড্ডু।
নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩১১। এর মধ্যে ৩০৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়। নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। নবনিযুক্ত কমিটি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

সৈয়দপুর ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদন্ড

নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও জুয়া খেলার অপরাধে বিভিন্ন মেয়াদে ৪ জনের সাড়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, সৈয়দপুর শহরের কয়া গোলাহাট, মিস্ত্রীপাড়া এলাকার যাদব চন্দ্র রায়ের ছেলে দিনেশ চন্দ্র রায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করার সময় পুলিশের হাতে ধরা পড়ে। একই দিনে মুন্সিপাড়া এলাকার মৃত সামাদের ছেলে আলমগীর ওই এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রির সময় পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী উভয়কে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে প্রকাশ্যে জুয়া খেলার সময় মুন্সিপাড়া এলাকায় মৃত মহিরের ছেলে আব্দুল মজিদ ও সামসুদ্দিনের ছেলে শাহ আলমকে পুলিশ হাতেনাতে ধরেথানায় নিয়ে আসে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ