নীলফামারী প্রতিনিধি: পরিবার পরিকল্পনা, মা –শিশু- কৈশোরকালীন স্বাস্থ্য ও প্রচার সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে এ্যাডভোকেসি ও প্রেস বিফ্রিং করেছে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আগামী ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত এই প্রচার সপ্তাহ উদযাপিত হবে। বুধবার দুপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস বিফ্রিং ও এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা বেগমের সভাপতিত্বে সহকারি পুলিশ সুপার জাকারিয়া রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল আলম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা সমাজ সেবার উপ পরিচালক আব্দুল রাজ্জাক, স্বাস্থ্যবিভাগের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাদের সোহেল,জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেলক হক, জনপ্রতিনিধিসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস বিফ্রিংয়ে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা বেগম জানান, আগামী ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত সারাদেশের মতো নীলফামারীতেও পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ পালিত হবে। এবারের সেবা সপ্তাহ ‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ- নিশ্চিত করে সুস্থ সুন্দর পারিবারিক বন্ধন’ এই শ্লোগান নিয়ে পালিত হবে।
সপ্তাহ জুড়ে এইসেবা সপ্তাহের মাধ্যমে জনসাধারণের কাছে পরিবার পরিকল্পন, মা-শিশু- কৈশোরকালীন স্বাস্থ্যসেবার প্রয়োজনী দিক গুলো তুলে ধরা হবে ।