ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহরে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রিসহ ওজনে কম দেয়ার অপরাধে ৪ ব্যবসায়ীর জরিমানা করেছে ব্রাম্যমান আদালত। বুধবার ফুলবাড়ী পৌর শহরের পৌর বাজারে ওই ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, শংকর ভান্ডার ২ হাজার টাকা, ওজনে কম দেয়ার অপরাধে মাংস বিক্রেতা মোঃ মোরশেদ আলীকে ৫ হাজার টাকা, মুরগি বিক্রেতা তৌহিদুল ইসলামকে ২ হাজার টাকা ও মুরগি বিক্রেতা আব্দুর রাজ্জাককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।