সিসি নিউজ: এবারের এসএসসি পরীক্ষায় সৈয়দপুর উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়। সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে ১১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের সকলেই পাস করেছে। পাসের হার শতভাগ। জিপিএ- ৫ পেয়েছে ১০১ জন।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭৫ জন। দুই বিভাগের সকলেই উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ। ১১২ জন পেয়েছে জিপিএ-৫। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৪ জন। তিন বিভাগের পাস করেছে শতভাগ। দুই বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে ৭ জন। তুলশীরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। দুই বিভাগে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন