ঢাকা: রাজধানীর মগবাজারে আরিফ (২০) নাম এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে মগবাজার চেয়ারম্যান গলির নয়তলা ভবনের সামনে তাকে একা পেয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এসময় কবির নামে এক যুবক ও স্থানীয়রা আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। পরে রাত ১টা দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেক পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক জানান, আরিফ ৩৫নং ওয়ার্ড যুবলীগকর্মী। নিশাত নামের এক যুবকের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই তাকে একা হত্যা করেছে দুর্বৃত্তরা।