• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

রাজশাহীতে বজ্রপাতে নিহত ৩

মৃত্যুরাজশাহী: রাজশাহী মোহনপুর উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, মোহনপুর আতা নারায়নপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক, হাটতৌড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ ও ডাঙ্গাপাড়া গ্রামের দীপেন চন্দের ছেলে সত্য চন্দ্র।

এদিকে, মোহনপুরে বজ্রপাতের ঘটনায় আরো তিনজন এবং বাগমারায় একজন আহত হয়েছেন। আহতরা হলো, মোহনপুর মোলাডাইং এলাকার খবির উদ্দিনের স্ত্রী জাহানারা, বারুইপাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী আলীমুন, কোল­াপুরি গ্রামের কালুর ছেলে জামাল ও বাগমারা ধামিন কৌড় গ্রামের কালামের স্ত্রী রহিমা। আহতদের মোহনপুর ও বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে মোহনপুর উপজেলায় ঝড়-বৃষ্টির সময় বিলের পাশে ধান কাটার সময় সত্য ও আব্দুল আজিজ এবং বাড়িতে টিনের চালার নিচে অবস্থান করার সময় বজ্রপাতে আব্দুর রাজ্জাক আহত হয়। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, মরদেহ মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ