
ফাইল ফটো
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে খেলারসাথীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে খুশি আক্তার (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সদর উপজেলার চাপড়াসরমজানী ইউনিয়নের ইটাচালী গ্রামে।
শিশুটি ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে ও চাপড়াসরমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী বলে জানান চাপরাসরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক।
তিনি জানান, স্কুল ছুটির পর বাড়ি ফিরে শিশুটি তাঁর খেলার সার্থীদের সাথে বাড়ির পার্শ্বের বুড়িখোড়া নদীতে গোসল করতে নামে।
একপর্যায়ে সে নদীর পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।