নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী হলেন, গাঁজা ব্যবসায়ী কাজল প্রামানিক (৪৮)। সে জেলার ডোমার উপজেলার মুক্তিরহাট ডাঙ্গাপাড়া গ্রামের আবুল হোসেন প্রামানিকের ছেলে। গতকাল বুধবার গভীর রাতে অবিযান চালিয়ে পুলিশ তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, মাদক ব্যাবসায়ী কাজল প্রামানিকের নামে ২০০৯ সালে একটি মাদক মামলা হয়। মামলা নং জিআর-৫৩/০৯। মামলা চলাকালীন সময়ে সে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। তার অনুপস্থিতিতে ওই মামলায় আদালত তাকে দেড় বছর পুর্বে দেড় বছরের সাজা প্রদান করে। রায়ের পর থেকে সে প্রায় দেড় বছর পলাতক ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর সে গোপনে নিজ বাড় তে ফিরেছে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এমন খবর পায়। এ সংবাদের সুত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।