• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

ডোমারে বীমা কোম্পানির কর্মকর্তাকে গনধোলাই

গণধোলাইবিশেষ প্রতিনিধি: পরকীয়া প্রেম করতে গিয়ে আল-বারাকা ইসলামী বীমা ডোমার শাখার এসডিজিএম মোমিনুর ইসলাম লিথুকে গনধোলাই দিয়েছে এলাকাবাসী। গনধোলাইয়ের শিকার লিথু ডোমার পৌরসভা কলেজপাড়া গ্রামের নুরল ইসলামের ছেলে। গনধোলাইয়ের এ ঘটনাটি ঘটেছে, বুধবার গভীর রাতে জেলার ডোমার সদর ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে পরিষদ পাড়া গ্রামে।

এলাকাবাসী জানায়, আল-বারাকা ইসলামী বীমা (যাহার কোড নং-১৪৮২৩) কোম্পানীর ডোমার শাখার এসডিজিএম মোমিনুর ইসলাম লিথু তার গ্রাহক ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী পারভীন বেগমকে তার অফিসে অফিস সহকারী হিসেবে মাস দুয়েক আগে চাকুরী দেন। সেখান থেকে তারা পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। চাকরী দেয়ার সুবাদে প্রায়ই লিথু পারভীনের বাড়ীতে যাওয়া আসা করতো। এ নিয়ে পারভীনের সংসারে ভাঙ্গন দেখা দিলে পরকীয়ার বিষয়টি এলাকায় ফাঁস হয়ে পরে। বুধবার রাতে লিথু পারভীনের বাড়ীতে গেলে এলাকাবাসী তাকে আটক করে গনধোলাই দিয়ে ইউপি চেয়ারম্যান এর কাছে সোপর্দ করে। ১০ ঘন্টা আটক থাকার পর রাত ১২টার দিকে ইউপি কার্যালয়ের হলরুমে উভয় পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে মধ্যস্থতা করে লিথুকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক ভাবে টাকা পরিশোধ করতে না পারায় লিথুর ব্যবহৃত মোটর সাইকেলটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক করে রাখে সংশ্লিষ্টরা। এ ব্যাপারে ডোমার সদর ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফিজ জানান, ঘটনাটি মীমাংসা করে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ