সিসি নিউজ: সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে সাদ্দাম (২২) নামের একজন মাদকসেবীকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আাদলত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত ওই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত সাদ্দাম সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেঁজুরবাগ মহল্লার মো. সামসাদের ছেলে।আজ সকালে গাঁজা সেবনকালে সাদ্দামকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক গাঁজা সেবনের দায়ে তাকে ওই সাজা দেন।