• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

শাহজালালে ৫ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

সোনাঢাকা: ঢাকা শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের বিশেষ অভিযানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।  সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত বিমানবনন্দরের টয়লেটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

জানা যায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৮৯ ফ্লাইট ময়ূরপঙ্খীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিমানবন্দর প্রিভেন্টিভ টিম ও শিফটি ডিউটি টিম। এ সময় এই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম হিল্লোল এ তথ্য নিশ্চিত করে জানান, ‘সন্ধ্যা ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে শুল্ক কর্তৃপক্ষ। ব্যাংকক থেকে আসা বিজি -০৮৯ বিমান অবতরণের পর অভিযান শুরু হয়। একটি টয়লেটে বাইরে থেকে স্বর্ণের বার সদৃশ দেখে সংশ্লিষ্টদের ডেকে অভিযান চালিয়ে ১৫ কেজি স্বর্ণ জব্দ করা হয়।’

তিনি আরো জানান, ‘উদ্ধারকৃত স্বর্ণের দাম প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা। ব্যাংকক থেকে আসা ওই বিমানের কোনো যাত্রী স্বর্ণগুলো বের করতে না পেরে হয়তো টয়লেটে রেখে নিরাপদে চলে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ