• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নামাজ শেষে ফেরার পথে গুলিতে ব্যবসায়ী নিহত

গুলিকুমিল্লা : কুমিল্লায় পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী রকিবুল ইসলাম মুকুলকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে সাইফুল, রিফাত, রিপন নামের আরো তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করা হয়েছে। নিহত মুকুল ওই গ্রামের মৃত একেএম ইউনুছ মিয়ার ছেলে এবং ওই এলাকার প্রিয়া ডেকোরেটরের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে মুকুল বাড়ি যাওয়ার পথে একই গ্রামের গফুর মেম্বারের ছেলে আরিফ ও সেলিমের ছেলে রাসেলসহ ৭-৮ জন তার পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে আরিফ ও তার সঙ্গের লোকজন গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুকুল ঘটনাস্থলেই নিহত হন।

পরে বাড়িতে গিয়ে নিহত মুকুলের বন্ধু আবদুল হাকিমের ছেলে সাইফুল (৫০), তার ভাতিজা রুহুল আমিনে ছেলে রিফাত (২১) ও কর্মচারী রিপনকে (২৩) গুলি করে তারা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ মাহবুব জানান, গুলিতে মুকুল নামের এক ব্যক্তি নিহত ও আরো তিনজন আহত হয়েছে।

তিনি জানান, কী কারণে এ খুনের ঘটনা তা এখনো স্পষ্ট জানা যায়নি।  মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ