• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবি

orin_33189সিসি নিউজ: দেশের মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের পাশাপাশি শিক্ষকদের নিয়মিত বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, পাহাড়ি শিক্ষকদের পাহাড়ি ভাতা, সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তি, স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষা কর্মীদের এমপিওভুক্তি, রাজস্ব বাজেট থেকে আর্থিক বিশেষ বরাদ্দ প্রদান পূর্বক তিন মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদানের দাবি জানানো হয়।
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা এস এম আব্দুল জলিল, উপদেষ্টা ইউনূস আলম, আব্দুল বারি, মজিবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মোদাচ্ছেরুল রহমান মঞ্জু, দেলোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ