• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

বেরোবির কেন্দ্রীয় মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

বেগম রোকেয়ামাহমুদ জামান: আনুষ্ঠানিকভাবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ আজ শুক্রবার মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।  বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম নূর-উন-নবী প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন। ফলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ৬ মাস ধরে তালাবদ্ধ মসজিদের সামনে খোলা মাঠে জুম্মার নামাজ আদায়ের অবসান হলো।

বেরোবিসূত্রমতে, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ নির্মাণের দীর্ঘ দুই বছরের অধিক সময় পার হলেও আনুষ্ঠানিক ভাবে চালু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ছাত্রদের আবাসিক দুটি হল চালুর পর গত ৬ মাস থেকে তালাবদ্ধ মসজিদের সামনে খোলা মাঠে জুম্মার নামাজ আদায় এবং বিভিন্ন সময়ে মসজিদ খুঁলে দেয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন করে শিক্ষার্থীরা। এরপর দাবির মুখে গত ৬ মার্চ ৮ম ব্যাচের নবীনবরণের এক অনুষ্ঠানে গত ৩১ মার্চের মধ্যেই মসজিদ খুঁলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন না করায় গত ৮ এপ্রিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনও ঘেরাও করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ