• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ছাত্রদল-শ্রমিকদল সংঘর্ষ, নিহত ১

bnpঢাকা : রাজধানীর পুরানা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল ও শ্রমিকদলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল সরদার। তিনি ধানমন্ডি থানা শ্রমিকদলের সহ-সভাপতি। এই ঘটনায়  ধানমন্ডি থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু কাওসার ভূঁইয়া আহত হয়েছে।

ঢাকা মহানগর (উত্তর) শ্রমিক দলের ৪৯ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম জানান, রাত পৌন ৯টার দিকে ধানমন্ডির সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল সরদার মারা যান।

এর আগে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কাওসার সাংবাদিকদের জানান, রোববার বিকেলে তারা মিলাদ পড়তে পার্টি অফিসে আসেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাত-আটজনের একটি গ্রুপ তাদের ওপর হামলা করে। পরে পার্টি অফিসের অন্য লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢামেকে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ